editor
প্রকাশিত: 11:08 AM, October 25, 2023
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী মারা গেছেন। সোমবার দিবাগত রাত ৩টায় সিলেটের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামী শুক্রবার বাদ জুমা দরগাহ-ই-হজরত শাহজালাল (রহ.) মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন সম্পন্ন হবে। এর আগে সকালে মরহুমের গ্রামের বাড়ি দাউদপুরে প্রথম জানাজা হবে।
তাঁর ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের সাবেক চিকিৎসক বিশিষ্ট ভাসকুলার সার্জন প্রফেসর নিয়াজ আহমদ চৌধুরী জানাজায় সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ১৯৯১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের উপদেষ্টা পদে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ১৯২৬ সালের ১০ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা পরগনার দাউদপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা খানবাহাদুর গৌছ উদ্দীন আহমদ চৌধুরী আসাম লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। তাঁর পূর্বপুরুষ হজরত শাহ দাউদ কুরেশি হজরত শাহজালাল (রহ.)-এর ৩৬০ আউলিয়ার অন্যতম।
শিক্ষাগত জীবনে তিনি ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৫১ সালে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাস করেন। পরে ১৯৫১ সালে পূর্ববঙ্গ সরকারের কমিউনিকেশন অ্যান্ড বিল্ডিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পান। ১৯৮০ সালে তিনি পরিকল্পনা বিভাগের সচিবের দায়িত্ব লাভ করেন। ১৯৮২ সালে পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছাড়াও পরিকল্পনা কমিশনে সদস্য হিসেবে ১৯৮৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। কয়েক মাস রেলওয়ে বিভাগের সচিবের দায়িত্ব পালনের পর ওই বছরের অক্টোবরে পূর্ত মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন এবং ওই পদ থেকে ১৯৮৭ সালের ৬ জানুয়ারি অবসর নেন। এ ছাড়া তিনি অগ্রণী ও জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়