editor
প্রকাশিত: 4:08 PM, October 25, 2023
সুনামগঞ্জের দিরাই উপজেলার পুকিডর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুলাল মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় কম পক্ষে ৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুর ১২টার দিকে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরজু খাঁ ও হোসেন খাঁয়ের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
নিহত দুলাল মিয়া উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের বাসিন্দা মৃত আলীম উদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আরজু খাঁন ও হোসেন খাঁয়ের মধ্যে জমিজামা নিয়ে দ্বন্দ্ব ছিলো দীর্ঘদিনের। এরই জের ধরে বুধবার সকালের দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এরপর উভয়পক্ষের লোকজনই বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুইপক্ষের গোলাগুলিতে গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুলাল নিহত হন এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন জানান, খবরে পেয়ে দিরাই থানাপুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়