editor
প্রকাশিত: 9:55 PM, October 25, 2023
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেল, প্রাইভেটকার ও ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার সদরপুর ব্রীজের পশ্চিমে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়৷ এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা, একটি মোটর সাইকেল, প্রাইভেটকার ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার নতুন পৈন্দা গ্রামের মো. নুরুল হকের পুত্র মো. সিদ্দিকুর রহমান ও একই থানার বানীপুর গ্রামের উমর আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫)। তাৎক্ষণিক পালিয়ে যাওয়া ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় শান্তিগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদরপুর ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনা করেন।
এসময় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটক করেন এবং তাদের তথ্যের ভিত্তিতে পিছনে থাকা প্রাইভেটকার তল্লাশীর চেষ্টা কালে চালক ও অপর মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতে টের পেয়ে পালিয়ে যায়।
এসময় থানা পুলিশ আটক প্রাইভেটকার তল্লাশী করে ৮টি নীল পলিথিনে মোড়ানো ২ কেজি করে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করেন, যার বাজার মুল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা।
এঘটনায় শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়