editor
প্রকাশিত: 10:32 PM, October 27, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার পদত্যাগ কারী সফল মেয়র আলহাজ্ব জি কে গউছ এর মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি লাখাই বাজার থেকে শুরু হয়ে বিভন্ন সড়ক প্রদক্ষিন করে লাখাই ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোস্তাফা কামাল খসরুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামসু উদ্দিন আহমেদ পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য তাজুল মোল্লা তাজ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ সালমান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাচ্ছু, উপজেলা কৃষক দলের সভাপতি বুলবলু চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম হান্নান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবদল ও ইউপি সদস্য নেতা হাবিবুর রহমান যুবদল নেতা রহমতুল্লাহ মুরাদ, রায়হান উদ্দিন, মোহাম্মদ রফিক মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম, বিএনপি নেতা নুরুল হক, মো. শাহ আলম প্রমুখ।
এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে নিয়ে সুচিকিৎসা ও হবিগঞ্জের আলহাজ্ব জি কে গউছের মুক্তি দাবি জানান।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন