editor
প্রকাশিত: 11:48 AM, October 28, 2023
বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক সহকারী এটর্নি জেনারেল সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, আমার কাজ শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরা। আমি নিজেকে মেলে ধরতে আসিনি। নেত্রী যদি মনে করেন আমি সংসদ সদস্য হওয়ার যোগ্য তাহলে অবশ্যই আমাকে নৌকা প্রতীক দিবেন। এখন বর্তমান পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে যে গোপন ষড়যন্ত্র হচ্ছে তার উচিৎ জবাব দেওয়ার সময়। আমি চাই দেশের প্রতিটি মানুষ জানুক শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করে গেছেন। আমি দায়িত্ব কাধে নিয়েছি সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরব। কিন্তু এতেও এক শ্রেণির লোক হিংসা বিদ্বেষ মনোভাব নিয়ে থাকে। মনে হয় যেন আমি উড়ে এসে জুড়ে বসে যাচ্ছি। আমি জনগণের সেবক হিসেবে ছিলাম থাকব ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন।
মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি মো. ফরিদ মিয়া’র সভাপতিত্বে ও ব্যবসায়ী হাফিজ হাবিবুর রহমান মারুফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুর রশিদ, ফুলমিয়া, এমরান হোসেন মুমিন, যুবলীগ নেতা কবির আহমেদ শামীম প্রমুখ।
এর পূর্বে তিনি সকাল ১০ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, সহ- সভাপতি সুলেমান মিয়া, সাধারণ সম্পাদক পারুল বেগম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সম্পাদক শিরিনা আক্তার, দপ্তর সম্পাদক বাবলু দাস, মহিলা সম্পাদিকা রুমা বেগম, প্রমুখ।
জুম’আর নামাজের পরবর্তী দনারাম কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী লুদু মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম সহ এলাকার বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন