editor
প্রকাশিত: 11:54 PM, October 28, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম)’র দিক নির্দেশনায় পুলিশের পৃথক দু’টি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১৮০ বোতল মাদক সহ ১০ বস্তা চিনি জব্ধ করেছেন। শনিবার (২৮ অক্টোবর) সকালে পৃথক ভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের এসআই মির্জা সাফায়েত সঙ্গীয় ফোর্সসহ সারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বস্তা ভারতীয় চিনি জব্ধ করেন।
এসময় গোয়াইনঘাট উপজেলার বারহাল এলাকায় নুর উদ্দিনের পুত্র আতিকুর রহমান (২৪) নামে ১ জনকে আটক করা হয়।
অপরদিকে সকাল ৯টার দিকে পুলিশের এসআই মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১৮০ বোতল মদ উদ্ধার করেন। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী পুলিশের এই সব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম) বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধে এবং মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তে চোরাচালান সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়ে পুলিশ-কে সহযোগিতা করতে তিনি সচেতন নাগরিক সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়