editor
প্রকাশিত: 11:57 PM, October 28, 2023
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেটে বিশ্বশান্তি কামনায় সম্প্রীতির ফানুস উত্তোলন, আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর কাজিরবাজার সেতুর উপর থেকে সম্প্রীতির ফানুস উত্তোলনের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল।
ফানুস উত্তোলনকালে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী। এসময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ১০টায় নগরীর দরগাগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার সহ সংঘদান, ধর্মনেশনা বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা, প্রদ্বীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহামুণি পাহাড়তলী অরণ্য ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত জগতজ্যোতি থেরো।
রাঙ্গামাটি পার্বত্য জেলা বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স এর পরিচালক ভদন্ত সাধনানন্দ মহাথেরো সভাপতিত্বে ও সাবেক প্রতিষ্ঠতা সভাপতি উৎফল বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলার বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স এর অন্তেবাসী ভদন্ত শ্রদ্ধানন্দ থেরো, চট্টগ্রাম হাটহাজারী জোবরা ভাবনা কেন্দ্রের অন্তেবাসী ভদন্ত দীপবংশ থেরো।
ফানুস উত্তোলন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, অধ্যাপক বরন চৌধুরী, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অংশ মারমা, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেনেসা মুৎসুদ্দী। উদ্বোধনী সংগীত পরিবেশ করেন আপন বড়ুয়া প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন