editor

প্রকাশিত: 3:08 PM, October 29, 2023

ভালো মানুষ তৈরিতে সাহিত্যচর্চার বিকল্প আর কিছু হতে পারে না: মিসবাহ উদ্দিন সিরাজ

ভালো মানুষ তৈরিতে সাহিত্যচর্চার বিকল্প আর কিছু হতে পারে না: মিসবাহ উদ্দিন সিরাজ

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সাহিত্যচর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। মানব মনের ওপরে সাহিত্যের প্রভাব শুধু অপরিহার্যই নয়, অনিবার্যও বটে। সাহিত্যচর্চা মানুষকে শুধু নীতিবান নয়, রুচিবানও করে। ভালো মানুষ তৈরিতে সাহিত্যচর্চার বিকল্প আর কিছু হতে পারে না।

তিনি আরো বলেন, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের অবদান সাহিত্যের মাইল ফলক স্পর্শ করবে। বিশ্বব্যাপি মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠন হবে মত, পথ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল লেখকের মিলন কেন্দ্র।

তিনি শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ হলরুমে বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা শাব্বির চৌধুরী মনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাছুমা টফি একার সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় তিনি বলেন, এই সংগঠনের আত্ম প্রকাশ ও কর্মকান্ডে আমি মুগ্ধ। দেশের সাহিত্য সাংস্কৃতির চর্চায় দেশকে এগিয়ে নিয়ে যাবার আহবান জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই উন্নয়নকে সমৃদ্ধ করতে সাহিত্য সাংস্কৃতিক পরিষদের বিকল্প নেই। আমি এই সংগঠনের উত্তর উত্তর সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে আলোচকের বক্তব্য রাখেন অধ্যাপক ও শাবিপ্রবির বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. শরদিন্দু ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সিলেট বেতার এর উপ-পরিচালক মো. আব্দুল হক, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ দিদার আলম চৌধুরী নবেল, ১৯, ৩০ ও ২১ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নার্গিস সুলতানা রুমি, সিসিক কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি সাংবাদিক আব্দুল মুকিত অপি, সাংবাদিক দিপু সিদ্দিকী, জাতীয় সাপ্তাহিক বাংলার মাটি পত্রিকার সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, কবি ও নাট্যকার আনোয়ার হোসেন মিছবাহ, সেপুল, উপদেষ্টা গল্পকার সাংবাদিক সেলিম আউয়াল, বিনতা দেবী, কাউসার জাহান লিপি, উত্তম কুমার চৌধুরী, সহ-সভাপতি বিমলেন্দু পাল, ইশরাক জাহান জেলী, সেনুয়ারা আক্তার চিনু, মো. লোকমান হেকিম, সহ সাধারণ সম্পাদক রওশন আরা, বাশি খূঁৎহৈবম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান গাজী, আব্দুছ কুদ্দুছ শমশাদ, প্রচার সম্পাদক শুকরানা বেগম, কবি কামাল আহমদ, সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান তারেক, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. এনামুল ইসলাম তালুকদার, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, শিপুল আমিন চৌধুরী, ঋষিকেশ রায় শংকর, উপ প্রচার সম্পাদক কামাল আহমদ, আইন সম্পাদক শিপারা বেগম শিপা, সিনিয়র সদস্য ছয়ফুল আলম পারুল, সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য কয়েস আহমদ, সাহিত্য অনুরাগী মো. শাহজাহান, বিমান বিহারী, রুনা সুলতানা।

উপস্থিত ছিলেন ছড়াকার মঞ্জুর মোহাম্মদ, এ কে এম কামরুজ্জামান মাসুম, মো. আব্দুল হক, মকসুদ আহমদ লাল, মামুন সুলতান, সাংবাদিক মোহাম্মদ ঈসা, জুবের আহমদ সার্জন, কবি জালাল জয়, তাবিন্দ শাব্বীর চৌধুরী, সাবিক হোসেন, জারিন, ইয়াশাল খান, আইজেল খান, ফিরোজ আহমদ, বদরুল আমিন, জয়ন্ত গোস্বামী, সন্দীপন শুভ, শিল্পী দত্ত, নুরুল হক, সভাপতি সংগঠক রোহান, মাহমুদ হোসেন, ডাক্তার পিযুচন্দ্র দেবনাথ, কবি জুবায়দা বেগম আঁখি, রিনা, মো. আনোয়ার আলী, কবি আব্দুল কাদির জীবন, কুবাদ বক্ত চৌধুরী রুবেল, নারী উদ্যোক্তা সেলিনা চৌধুরী, মোহাম্মদ তোফায়েল আহমদ, কবি ও গীতিকার শাহ আলমগীর, মো. জহিরুল ইসলাম, সাংবাদিক কবি সংগঠক এমরান ফয়ছল, অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর, নেছারুল হক চৌধুরী বুস্তান, নাজমুন নাহার স্বপ্না, শেখ তোফায়েল আহমদ, রোকসানা বেগম, আবুল হাসনাত প্রমুখ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন