editor
প্রকাশিত: 11:35 AM, October 30, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: সারাদেশ ব্যাপী বিএনপি’র আহবানে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে। কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিলেট তামাবিল জাফলং মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল।
তবে বিচ্ছিন্ন ভাবে কিছু মালবাহী ট্রাক ও যাত্রীবাহী লেগুনা সিএনজি চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিলো। বিকেল ৪টায় উপজেলা সদরে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত হরতালের প্রতিবাদ জানিয়ে শান্তি মিছিল বের করে। সকালে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের হরিপুর বাস-স্টেশন এলাকায় পিকেটিং করার সময়ে গাড়ি’তে হামলা চেষ্টার অভিযোগে ৪ বিএনপি’র কর্মী-সমথর্ক-কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর গ্রামের মৃত আব্দুর রব-এর ছেলে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শোয়েব আহমদ (২৮), হেমু দত্তপাড়া গ্রামের জমছিদ মিয়ার ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম (৩৫), বাগেরখাল দলইপাড়া গ্রামের হাঃ আব্দুল মজিদ এর ছেলে আরিয়ান আহমদ এনাম, উপর শ্যামপুর গ্রামের হাফিজ উল্লার ছেলে নাছির আহমদ।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওসি মো: তাজুল ইসলাম (পিপিএম) জানিয়েছেন, হরিপুর বাস-স্টেশন এলাকায় পিকেটিং করার সময়ে গাড়ি’তে হামলা চেষ্টার অভিযোগে পুলিশ ৪ বিএনপি’র কর্মী-সমথর্ক-কে গ্রেফতার করেছে।
তিনি বলেন, উপজেলায় শান্তিপূর্ন ভাবে হরতাল পালিত হয়েছে। উপজেলার প্রতি’টি হাট-বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। আটক ৪ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন