editor
প্রকাশিত: 4:30 PM, October 30, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশ বিজয়নগরম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ এক্সপ্রেস ট্রেনের। মারা গিয়েছেন ১৩ জন। আহত ৫০ জন।
রেল সূত্রে জানা গেছে, কর্মীদের ভূলেই এই বিপত্তি। প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদি। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের ২ লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কায় ফলে প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। সেখানে জড়ো হয়েছেন বহু মানুষ। উদ্ধার কাজে হাত দিয়েছেন স্থানীয়রা। পূর্ব মধ্য রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ২টি ট্রেনের সংঘর্ষ হয়েছে। তাতে ট্রেনের কামরা লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে সেই সংখ্যাটা জানাযায়নি। উদ্ধার কাজ চলছে। রেল সূত্রে জানা গেছে, রেল কর্মীদের ভূল এই দুর্ঘটনা। লোকো পাইলট সিগন্যাল দেখেননি। ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন