editor
প্রকাশিত: 8:00 PM, October 30, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চাঁন বিবি মহিলা কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন কার্যক্রমের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম।
শায়েস্তাগঞ্জের জহুর চাঁন বিবি মহিলা কলেজে সোমবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় তালের চারা রোপন কার্যক্রম পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাজরাতুন নাইম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুম,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব,কলেজের গভর্নিং বডির সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান মিয়া, বাপা হবিগঞ্জ আঞ্চলিক কমিটির নির্বাহী সদস্য মোঃ বাহার উদ্দিন, পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক শায়েস্তাগঞ্জ এর সম্পাদক এম,শাখাওয়াত হোসেন টিটু,কলেজের শিক্ষক বৃন্দ ও ছাত্রীরা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাজরাতুন নাইম “বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন এর উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক কমিটির ভূয়সী প্রসংশা করে বলেন তালের চারা রোপন এর মতো উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ।
প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় ও বজ্রপাত নিরোধে তালের চারা রোপন এর বিকল্প নেই। তিনি আরোও বলেন, বজ্রপাত নিরোধক যন্ত্রপাতি বসানোর মাধ্যমে বজ্রপাত থেকে রক্ষায় বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এটি বেশ ব্যয়বহুল। এক্ষেত্রে বিকল্প হতে পারে বেশী করে তালের চারা রোপন। পরিবেশ বান্ধব বৃক্ষ তালের রয়েছে বহুবিধ ব্যবহার। এ থেকে পাওয়া যায় সুস্বাদু ও পুষ্টিকর রস, শাস।
উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর উদ্যোগে ১৫ আগষ্ট/২৩ তালের চারা রোপন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয় লাখাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে। তালের চারা ও বীজ সংগ্রহে সার্বিক সহযোগিতা করেছেন পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন