editor

প্রকাশিত: 8:06 PM, October 30, 2023

ফেঞ্চুগঞ্জে সারকারখানা-তজমুল আলী চত্বর সড়কের উদ্বোধন

ফেঞ্চুগঞ্জে সারকারখানা-তজমুল আলী চত্বর সড়কের উদ্বোধন

ফেঞ্চুগঞ্জের বহুল প্রতীক্ষিত শাহজালাল সারকারখানা (এসএফসিএল) রেলগেইট হতে পালবাড়ি তজমুল আলী চত্বর পর্যন্ত প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আরসিসি সড়কের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ফেঞ্চুগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ এই সড়কের শুভ উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

উদ্বোধনকালে হাবিব বলেন, ‘সারকারখানা হতে উৎপাদিত সার তজমুল আলী চত্বর হয়েই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। সড়কটির বেহাল দশা সার পরিবহনে ব্যবহৃত ভারি যান চলাচলে বিঘ্নতা সৃষ্টির পাশাপশি স্থানীয় জনসাধারণের প্রথম ও প্রধান অভিযোগ ছিলো। আমি কথা দিয়েছিলাম অচিরেই এই সমস্যার সমাধান হবে। কথা রেখেছি। দীর্ঘদিনের জনভোগান্তির অবসান হয়েছে।’

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার একটি জনবান্ধব সরকার। সাধারণ মানুষের ছোট থেকে ছোট দাবিগুলোও এই সরকার আমলে নিয়েছে এবং সে অনুসারে কাজ করেছে। কাজের মাধ্যমে সবার মন জয় করে এই সরকার আবারো ক্ষমতায় আসবে এবং জনগণের নিরাপত্তা ও সেবায় সদা জাগ্রত ও নিয়োজিত থাকবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য নাহিদ হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, প্রচার সম্পাদক শেখ এনামুল হক, ১নং সদর ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ২নং মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, ৩নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, আব্দুল মালিক সাইস্তা, আশফাকুল ইসলাম সাব্বির, মোহাম্মদ দিদারুল শিহাব, রাজু আহমদ মুন্না, মেহেদি হাসান সিদ্দিকী, আব্দুস সামাদ খান বুলবুল, আবুল কাসেম চৌধুরী রুমেল, টিপু সুলতান, শাহ আলম সজীব, এনায়েত হোসেন রাসেল, শেখ মিজানুর রহমান স্বপন, ফয়জুর রহমান, দিদারুল আলম নিমু, মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, পারভেজ আহমদ, ফাহিম আহমদ শাহ, রেজান আহমদ শাহ, নাজিমুল ইসলাম নিরব, নাঈমুর রহমান, শেখ মাআদুল হক, রাসেল আহমদ শাহ, দেওয়ান ফাহিম, শেখ জুমাদ, আশফাক জাকারিয়া, হোসেন মল্লিক, আশরাফুল করিম সৌরভ, শেখ বদরুল হাসান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন