editor
প্রকাশিত: 7:23 PM, January 7, 2023
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের আদেশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবর (৭ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত পথ সভায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ,জেলার সহ সভাপতি জুবের আহমদ, মিনার হোসেন লিটন,জহুরুল ইসলাম রাসেল, সুয়েদুর রহমান সুহেদ, কামরান আহমদ, মহানগরের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম। এসময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যখন আন্দোলন সংগ্রাম একের পর এক সফল হচ্ছে,ঠিক সেই মুহূর্তে তারেক রহমান ও জোবায়দা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।কোন ষড়যন্ত্রই তারেক রহমানের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন