editor
প্রকাশিত: 5:21 PM, November 1, 2023
শেখ মো শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ লা নভেম্বর) মাধবপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, যাতায়াত ভাতা, প্রশিক্ষণ সনদ, যুব সংগঠনের নিবন্ধন সনদ ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।
সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনজুর আহ্সান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। মো: হারুনর রশীদ এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ।
বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল কাইয়ুম, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান জয়, নিজামুল হক, রাখি রানী শীল, ইমতিয়াজ আহমেদ, রুবেল মিয়া, আজহারুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সনদ, যুব সংগঠনের নিবন্ধন সনদ ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন