editor
প্রকাশিত: 5:23 PM, November 1, 2023
বিশ্বনাথ প্রতিনিধি :: দেশব্যাপী জামাত বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও বিশ্বনাথে এর কোন প্রভাব পড়েনি।
গত ২৮ অক্টোবরের কর্মসূচিতে বিএনপি ও জামায়াতের কোন নেতাকর্মীদের উপজেলা ভিত্তিক উপস্থিতি ও সভা সমাবেশে অংশ গ্রহণ লক্ষ্য করা যায়নি। দেশের বিভিন্ন প্রান্তে সংঘাত সহিংসতার চিত্র পরিলক্ষিত হলেও বিশ্বনাথ উপজেলার চিত্র পুরোটাই শান্ত রয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে মিছিল মিটিং, সমাবেশ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মত সহিংসতা না ঘটায় জনমনের উৎকন্ঠা কমেছে। জনসাধারণের কর্মতৎপরতা ও চলাচল স্বাভাবিক দেখা গেছে।
৩১ অক্টোবর বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনেও কোন সহিংসতা ও রাজনৈতিক প্রতিবন্ধকতার খবর পাওয়া যায়নি। দিনের শুরুতে যানবাহন চলাচল সীমিত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আধিক্য বাড়তে থাকে। গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিত লক্ষ্য করা যায়। পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের টহল অব্যাহত রয়েছে।
অবরোধের দ্বিতীয় দিনেও (আজ) পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উপজেলার কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীদের বিক্ষিপ্ত পিকেটিং করার খবর পাওয়া গেছে। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধ সমর্থনে এখন পর্যন্ত বিএনপি জামায়াতের সংঘবদ্ধ কোন নেতাকর্মীদের মাঠে দেখা মেলেনি ।
বিএনপি ও জামায়াতের দেশব্যাপী চলমান হরতাল ও অবরোধ ডেকে আইনশৃঙ্খলা বিঘ্ন ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে সক্রিয় অবস্থানে থাকতে দেখা গেছে। শান্তি সমাবেশ সহ প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন নেতাকর্মীরা।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় অবস্থানে রয়েছে এমনটি জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন