editor
প্রকাশিত: 6:54 PM, March 5, 2025
সিলেটের সময় ::সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৬৬৯ এর ইফতার মাহফিল গত ৪ মার্চ, ৩ রমজান মঙ্গলবার বিকালে সমিতির অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান শামীম।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন আহমদ, দ্বীন ইসলাম, আব্দুস সোবাহান, বাহার উদ্দিন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মোবারক আলী, রাসেল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী চুনু মিয়া, শাজাহান মিয়া, লাল মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহিবুর রহমান শামীম বলেন, পবিত্র মাহে রামজান মাসের রহমত, মাগফিরাত ও নাযাত প্রাপ্তিতে আল্লাহর হুকুম মেনে নামাজ, রোজা ও ইবাদত বন্দেগি করতে হবে। রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। তাই অন্যান্য মাসের চেয়ে উত্তম এমাস। তিনি বলেন, শুধু দুনিয়ার লাভের পিছনে ছুটলে চলবেনা জীবিকা নির্বাহের পাশাপাশি শ্রমিকদেকে আখেরাতের কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন