editor
প্রকাশিত: 8:49 PM, November 1, 2023
সিলেটের শিক্ষার্থী এবং বিদেশ গমনেচ্ছুদের সঠিক পরামর্শ, সততা এবং শতভাগ প্রতিশ্রুতি পালনের প্রত্যয় নিয়ে সিলেটে যাত্রা শুরু করেছে এলিট কনসালটেন্সি এন্ড আইএলটিএস সেন্টার।
বুধবার (১ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে নগরীর জিন্দাবাজারে ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী এবং এলিট কনসালটেন্সি এন্ড আইএলটএস সেন্টারের চেয়ারম্যান খলিলুর রহমানের উপস্থিতিতে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুফতি ফারুক আহমেদ।
পরে উদ্বোধনী ক্লাসের মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, প্রতিনিয়ত কনসালটেন্সি ফার্ম এর নামে প্রতারনা হচ্ছে, তাই একটি সামাজিক প্রতিবাদ স্বরুপ আমি বিদেশ থেকে এসে সরাসরি শিক্ষার্থীদের দক্ষতা তৈরির জন্য আমরা কাজ করছি। তিনি আরো বলেন, তার দীর্ঘ ২৩ বছরের কেয়ার সেক্টরের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা তিনি বাংলাদেশের ষ্টুডেন্টদের এর মধ্যে বিলিয়ে দিতে চান। যাতে সবাই দক্ষ মানব সম্পদ হিসেবে ইউরোপ আমেরিকায় যেতে পারে।
তিনি বলেন, স্টুডেন্ট ভিসা, কেয়ার ভিসা, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা সহ যেকোনো ধরনের ভিসার শতভাগ সাফল্যের চেষ্টা করা হবে এলিট কনসালটেন্সির মাধ্যমে। প্রতিষ্ঠানটিতে দক্ষ শিক্ষকদের মাধ্যমে অতি অল্প খরচে আইএলটিএস ও স্পোকেন ইংলিশ সহ বিভিন্ন কোর্সের ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানকাইন্ড কেয়ার হোমের ভারপ্রাপ্ত পরিচালক জাবেদ আহমদ, ম্যানকাইন্ড ফাউন্ডেশনের এর কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন রেজা, প্রতিষ্ঠানের ইনষ্ট্রাক্টর, কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন