editor

প্রকাশিত: 9:14 PM, November 1, 2023

১০ বছর ধরে ইউনিয়ন কমপ্লেক্সে পুলিশ তদন্ত কেন্দ্র

১০ বছর ধরে ইউনিয়ন কমপ্লেক্সে পুলিশ তদন্ত কেন্দ্র

শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে অবস্থিত পুলিশ তদন্ত কেন্দ্রটি গত ১০ বছর ধরে ইউনিয়ন কমপ্লেক্সের কয়েকটি রুমে পরিচালিত হচ্ছে।

পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য স্থাণীয় একজন ব্যবসায়ী ২৪ শতাংশ জমি দান করলেও তদন্ত কেন্দ্র নির্মাণের কোনো উদ্যোগ নেই। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারী ছাতিয়াইনে পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম শুরু হয়।হবিগঞ্জের তৎকালীন পুলিশ সুপার কামরুল আমীন কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন।

ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের কয়েকটি রুমে কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত সেখান থেকেই পরিচালিত হচ্ছে কেন্দ্রটি। একটি কক্ষে অফিস এবং অন্যান্য কক্ষগুলো পুলিশ অফিসার এবং সদস্যদের আবাসনের জন্য ব্যবহৃত হচ্ছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মেম্বারদের জন্য নির্ধারিত কক্ষগুলোয় পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম চালানোর কারনে মেম্বাররা বসার জন্য নির্দিষ্ট কোনো জায়গা না পেয়ে সচিবের কক্ষে বসে থাকেন।

এদিকে ২০১৬ সালে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মানের জন্য ছাতিয়াইন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত রাখাল চন্দ্র গোপ দুইটি পৃথক দলিল মূলে ২৪ শতাংশ জায়গা হবিগঞ্জের পুলিশ সুপার বরাবরে রেজিস্ট্রি করে দেন।দলিল নং ৪০২০/১৬। ৬০৬ নং দাগে ২১৮৯ খতিয়ানভুক্ত এ জমির বর্তমান বাজারমূল্য ৩০/৩৫ লাখ টাকা বলে জানিয়েছেন রাখাল চন্দ্র গোপের ছেলে ছাতিয়াইন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চন্দন চন্দ্র গোপ।

তিনি জানান, ‘ এলাকার মানুষের নিরাপত্তা ও মঙ্গল চিন্তা থেকে আমার বাবা পুলিশ তদন্ত কেন্দ্র নির্মানের জন্য জমি দান করেছেন ৮ বছর আগে। এরমধ্যে এ বিষয়ে কোনো অগ্রগতি না হওয়া দুঃখজনক। পুলিশ তদন্ত কেন্দ্রটি নির্মিত হলে আমার বাবার আত্মা শান্তি পাবে। তবে এতো মূল্যবান একটা জায়গা জনস্বার্থে দেওয়ার পরেও কাজে না আসায় আমি হতাশ।’

ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলায়েত হোসেন জানান,বর্তমানে ইন্সপেক্টর পদমর্যাদার একজন আইসি,১ জন সাব ইন্সপেক্টর, ২ জন এএসআই ও ১০ জন কন্সটেবল সহ মোট ১৪ জন স্টাফ কর্মরত আছেন ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রটিতে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, ‘এখানে আবাসন সমস্যা প্রকট।তারপরও সরকারী দায়িত্ব।মানিয়ে নিতে হয় আর কি।’

হবিগঞ্জের পুলিশ সুপার এস.এম.মুরাদ আলী জানান, ‘পুলিশ তদন্ত কেন্দ্রে মাটি ভারাটের জন্য বরাদ্ধ চেয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি।বরাদ্ধ আসলে মাটি ভরাটের কাজ শুরু করা হবে।তবে আমাদের বিদ্যমান ২৪ শতাংশের সাথে আরো ১০ শতাংশ জায়গা দরকার তদন্ত কেন্দ্রের জন্য।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন