editor
প্রকাশিত: 11:14 AM, November 4, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, শুধু উদ্বোধনই নয়, রামলালার মূর্তি অস্থায়ী মন্দির থেকে রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাবেন মোদিই। প্রায় ৫০০ মিটার পথ তিনি খালি পায়ে মূর্তি হাতে হাটবেন। এমনই প্রস্তাব তাঁকে দিতে চলেছে মন্দিরের ট্রাস্ট।
জানা যায়, মোদির পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত ও সেই সময় মোদির পাশে থাকবেন। ২২ জানুয়ারি মন্দিরের পুজোতে যজমানের দায়িত্ব ও পালন করবেন মোদি।
উল্লেখ্য, ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দিরই হবে। সেই ঐতিহাসিক রায় মেনে গত বছর ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজো হয়। মন্দিরের শিলান্যাস করে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে মুসলিম পক্ষ চাইছে, মোদি যেভাবে মন্দিরের শিলান্যাস করেছেন, সেভাবে মসজিদের ও শিলান্যাস করুন। ভোটের মুখে ইন্ডিয়া জোটকে টেক্কা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির প্রধান অস্ত্রই হতে চলেছে এই রাম মন্দির। এই মন্দির নির্মাণকে সামনে রেখে আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্য নিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন