editor

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

সিলেটে গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু

সিলেটে গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু

5

ডিএসএস ডেস্ক :: সিলেট মহানগরের তেলিহাওর এলাকার সিল ভ্যালি ক্যাসল নামক ভবনে ফারহানা হক মিলি (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে শয়নকক্ষ থেকে তার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

2

নিহত মিলি সুনামগঞ্জের জগ্ননাথপুরের সদর ইউনিয়নের মৃত সিরাজুল হকের মেয়ে ও দিরাই উপজেলার কালিয়ারখাপন গ্রামের আসকর আলীর ছেলে নুর আলমের (৩২) স্ত্রী।

পুলিশ ও মিলির পারিবারিক সূত্র জানায়, তেলিহাওর এলাকার সিল ভ্যালি ক্যাসলের তৃতীয় তলার এ-২ ইউনিটে মিলি ও মিলির বড় বোন রেহানা হক সুহেলি তাদের স্বামী নিয়ে ভাড়া থাকেন। শুক্রবার রাতে মিলি না খেয়েই তার শয়নকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। তবে তার স্বামী একই বাসায় থাকলেও ঘুমান ভিন্ন কক্ষে। শনিবার বেলা ১১টা পর্যন্তও মিলির কক্ষের দরজা লাগানো দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও তার সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে একটি থাই গ্লাসের দরজা এবং কক্ষের মূল দরজা ভেঙে মিলির মরদেহ খাটের উপরে হাটু গাড়া অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

6

এসময় পুলিশ মিলির স্বামী নুর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে, মিলির বড় বোন রেহানা হক সুহেলি জানান, সাড়ে ৪ বছর আগে নুর আলমের সঙ্গে মিলির বিয়ে হয়। এরপর থেকে রেহানা ও মিলি তাদের স্বামী নিয়ে সিল ভ্যালি ক্যাসলের ওই বাসায় ভাড়া থাকেন। কিন্তু মিলির স্বামী দৃশ্যমান কোনো চাকরি বা পেশায় জড়িত ছিলেন না। উল্টো অনলাইন জুয়া খেলে লাখ লাখ টাকা উড়িয়েছেন। এমনকি নিজের একটি ঘর বিক্রি করে ১৫ লাখ টাকা এক দিনেই জুয়া খেলায় খুইয়েছেন আলম। এসব বিষয় নিয়ে মিলি ও তার স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। অনেক সময় স্বামীর হাতে নির্যাতনের শিকার হতেন মিলি। এর আগেও স্বামীর হাতে নির্যাতিত হয়ে একসঙ্গে অনকেগুলো ঘুমের ওষুধ খেয়েছেন তিনি।

মিলি আত্মহত্যা করলে তো তার পা এভাবে বিছানায় থাকার কথা নয় মন্তব্য করে রেহানা বলেন- পুলিশ সুষ্ঠু তদন্তে আসল বিষয় বেরিয়ে আসবে। আমার দৃঢ় বিশ্বাস- আমার বোন এভাবে আত্মহত্যা করতে পারে না।

5

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস বলেন- ওই গৃহবধূর স্বামীকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

এস এ

3

Sharing is caring!


আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি : পংকী

খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি : পংকী

6 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার দোয়া মাহফিল

6 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 5 মঙ্গলবার

ক্বারী আব্দুল হাকিমের উমরাহ পালন উপলক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল

ক্বারী আব্দুল হাকিমের উমরাহ পালন উপলক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল

7 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

8 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এনসিপি সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

এনসিপি সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

5 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

গরীব মানুষদের জীবন সহজ করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার : ইমদাদ হোসেন চৌধুরী

গরীব মানুষদের জীবন সহজ করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার : ইমদাদ হোসেন চৌধুরী

7 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেলেন উদ্যোক্তা ইমতিয়াজ কামরান তালুকদার

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেলেন উদ্যোক্তা ইমতিয়াজ কামরান তালুকদার

4 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে

খন্দকার মুক্তাদিরের গণসংযোগে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া

খন্দকার মুক্তাদিরের গণসংযোগে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া

5 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গত কয়েকদিন ধরে সিলেট মহানগরের প্রাণকেন্দ্রগুলোর মার্কেট, শপিং মল ও দোকানপাটে

1
2