editor
প্রকাশিত: 9:55 PM, January 7, 2023
ডিএসএস ডেস্ক :: নগরীর শিবগঞ্জ সবুজবাগ এলাকায় ভয়াবহ অবস্থা ধারণ করেছে ইয়াবা। এলাকার তরুণদের অনেকেই এখন ইয়াবার নেশায় আসক্ত। সবুজবাগ- মিরাপাড়া সংযোগ ব্রীজকে কেন্দ্র করে প্রতিদিন সন্ধ্যার পর ইয়াবাসক্ত তরুণদের আনাগোনা শুরু হয়। দামদর বিকিকিনি শেষে পার্শবর্তী চায়ের দোকান ঝোপঝাড়ে চলে ইয়াবা সেবন। তালাবদ্ধ প্লট এগুলোর দেয়াল টপকে আসক্তরা ঢুকে যায়। দূরদূরান্তের তরুণরা তাই সন্ধ্যার পরই ভীড় করে সবুজবাগ ব্রিজে। এ চরম অবস্থায় নিরাপত্তাহীন ও বিব্রতকর অবস্থায় পড়েছে শান্তিপ্রিয় সবুজবাগ, গোলাপবাগ , মিরাপাড়া , সাদারপাড়া এলাকাবাসী।
নামপ্রকাশে অনিচ্ছুক সবুজবাগ ব্রিজের পাশের দোকানদার জানায় সন্ধ্যার পর থেকেই অপরাধী আসক্তরা দলবেঁধে এখানে আসে। আমাদের ব্যবসাপাতি লাটে উঠছে। তাছাড়া পরিবার নিয়ে এই এলাকায় বসবাস এখন মুশকিল l
মিরাপাড়া ছমরু মিয়া জানান, এই ব্রিজকে কেন্দ্র করে ভয়ংকর মাদক কারবার চলে। সন্ধ্যার পর যাতায়াত সীমিত করি। লাউটা জাহাঙ্গীর নামে এক যুবক ও তাঁর সঙ্গীরা পুরো এলাকায় মাদক ছড়িয়ে দিচ্ছে। শাহপরান থানার কর্মকর্তারা জানিয়েছে- এই এলাকা থেকে বেশ কিছুদিন ধরে এমন অভিযোগ পাচ্ছি। নিয়মিত টহলে এদের পাওয়া যায়না। তবে আমরা নজরদারি রাখছি। বড়সড় অভিযান করা হবে।
এস এ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক