editor

প্রকাশিত: 6:23 PM, November 5, 2023

দুষ্কৃতিকারীদের নাশকতা করার কোন সুযোগ দেয়া হবে না: পুলিশ সুপার

দুষ্কৃতিকারীদের নাশকতা করার কোন সুযোগ দেয়া হবে না: পুলিশ সুপার

মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতামূলক কর্মকান্ড ও বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল সংখ্যক পুলিশ মাঠে থেকে কাজ করছে। সাথে আনসার ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ ও কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেকের নেতৃত্বে কুলাউড়া শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশী টহল জোরদার রয়েছে। এছাড়া কুলাউড়া জংশন স্টেশনে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

রোববার (৫ নভেম্বর) দুপুরে কুলাউড়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। পুলিশ সুপার কুলাউড়া থানা এলাকার বিভিন্ন চেকপোস্টে ও কুলাউড়া রেলওয়ে স্টেশনে মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের ডিউটি তদারকি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেন, বিএনপি-জামায়াত নতুন কর্মসূচি দিয়েছে। এর আগেও কর্মসূচি দিয়েছিল। কিন্তু অবরোধের নামে ভাঙ্চুর ও ধ্বংসাত্মক কার্যকলাপের চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ। বিএনপি-জামায়াতের ডাকা এই অবরোধে যেকোন ধরণের নাশকতা ঠেকাতে আমরা মৌলভীবাজার জেলা পুলিশ সর্বদাই তৎপর আছি এবং জনগণের জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছি। মৌলভীবাজার জেলায় কোন দুষ্কৃতিকারী তাদের অপকর্ম করতে দেয়া হবেনা। পুলিশের প্রতিটি সদস্যই জেলার সবক’টি উপজেলার সম্মানিত নাগরিকদের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতে তৎপর থেকে কাজ করে যাচ্ছে।

মৌলভীবাজার জেলার সাধারণ নাগরিকদের উদ্দেশ্য জেলা পুলিশ সুপার বলেন, নির্ভয়ে থেকে আপনাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবেন, রাস্তাঘাটে বের হবেন। যদি কেউ কোন সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা পুলিশের শরণাপন্ন হবেন। জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। দুষ্কৃতিকারী যারা এই অবরোধ কর্মসূচিকে ঘিরে দুষ্কৃতি করার চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বলতে চাই, সাধারণ নাগরিকদের জানমালের ক্ষতি করার চেষ্টা করবেন না। যারা এটা করবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করবো। অবরোধকে ঘিরে দুষ্কৃতিকারীকে অপকর্ম করার সুযোগ দেয়া হবে না, কোন ধরণের অপরাধমূলক চিন্তাভাবনা থাকলে তা পরিহার করুন। কারণ কোন দুষ্কৃতিকারীকে অপকর্ম ও নাশকতা করার সুযোগ দেয়া হবে না এই শান্ত মৌলভীবাজারে। জেলা পুলিশ তৎপর থাকায় এ জেলায় এখনো বড়ধরনের কোন নাশকতার ঘটনা ঘটেনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে