editor
প্রকাশিত: 7:19 PM, November 5, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: মহান মানুষ গড়ার কারিগর, প্রথিতযথা শিক্ষক, আমার শিক্ষাগুরু ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লাখাই অভয় চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্যার সালাহ উদ্দিন আহম্মেদ ভূইয়া মারা গেছেন! ৪ নভেম্বর শনিবার রাত ৮ নিজ বাড়িতে তিনি ইহজগৎ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে বিভিন্ন রোগে ভুগছেন মৃত্যু কালে তিনির বয়স হয়েছিল ৮০ বছর মৃত্যুকালে ওনার ৪ ছেলে ৩ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুণীজন রেখে যান। স্যারের মৃত্যুুর সংবাদে ছাত্র ছাত্রী সহ বিভিন্ন সংগঠন শ্রেণী পেশার মানুষ মর্মাহত হয়েছে।
গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে। লাখাই উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিকুল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আলম, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, লাখাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমেদ লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলীন নোয়াজ সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমেদ, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, লাখাই অভয় চরণ রাধাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল, সহকারী প্রধান শিক্ষক অগ্নি দাস, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হাবিবুর রহমান, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরিফ উদ্দিন, লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি মোস্তফা কামাল খসরু, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাজান মিয়া, ব্যবসায়ী বি,এইচ, এম রানা, ইউনিয়ন আঃ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার, স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। রবিবার ৫ নভেম্বর ১১টায় লাখাই উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা নামাজের পর স্যারকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।
আমার প্রিয় শিক্ষক, পরম শ্রদ্ধীয় শিক্ষাগুরু সালাহ উদ্দিন আহম্মেদ ভূইয়া স্যার পাঠ্যদানের কলাকৌশল ও অতুলনীয় দক্ষতার অধিকারী ছিলেন। প্রতিটি ক্ষেত্রে দরদী মনোভাব, আদর, সোহাগ, শাষণ ছিল তাঁর সহজাত বৈশিষ্ট্য। ক্লাসে সারাক্ষণ তিনি শিক্ষার্থীদের মাতিয়ে রাখতেন। এজন্য তিনি সকলে প্রিয় শিক্ষক হতে পেরেছিলেন। আমাকে তিনি অনেক আদর করতেন। স্যারের অনেক স্মৃতিই আজ মানসপটে ভেসে উঠেছে। স্যার বিদ্যালয়ের বিভিন্ন আলোচনা সভা, সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করতেন। তিনি ছিলেন সততার প্রতীক, নিরহংকারী, হাস্যউজ্জ্বল, সদালাপী এক কথায় একজন আদর্শ শিক্ষক। যতদিন তিনি শিক্ষকতা করেছেন; নিজের দায়িত্বের প্রতি সব সময় তিনি প্রতিশ্রুতিশীল ছিলেন। স্বচ্ছতার প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তাঁর মত এরকম একজন নীতিনিষ্ঠ শিক্ষক সবসময় শিক্ষক সমাজের জন্য আদর্শ হিসেবে অনুপ্রেরণা যোগাবেন। আমার প্রাণে বিদ্যাপীঠ লাখাই অভয় চরন রাধা চরন উচ্চ বিদ্যালয়ে তাঁর অত্যান্ত আন্তরিক স্নেহবৎসল ও যত্নশীল পাঠ্যদানে বহু শিক্ষার্থী ব্যক্তি জীবনে আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি তারা সমাজে আলো ছড়াচ্ছে।
লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বলেন, পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের কাছে প্রার্থনা করি তিনি যেন উনাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন। (আমিন)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন