editor
প্রকাশিত: 11:33 AM, November 6, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: শনিবার (৪ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ৬৮ ব্যাটালিয়ান সীমা চৌকি রানাঘাটের সতর্ক জওয়ানরা একটি বিরাট সাফল্য অর্জন করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে জওয়ানরা ওই এলাকা থেকে ১৭টি সোনার বার সহ ১ চোরাকারবারীকে গ্রেফতার করেছে। আটককৃত সোনার ওজন আনুমানিক ১৬•৭ কেজি এবং এর আনুমানিক মূল্য ১০.২৩ কোটি টাকা। ওই চোরাকারবারী সোনার বার গুলো বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল। সীমা চৌকি রানাঘাট, ৬৮ ব্যাটালিয়ানের জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডারের নেতৃত্বে জওয়ানদের ২টি দল সন্দেহজনক এলাকার রাস্তার পাশে অ্যাম্বুশ স্থাপন করে। সকালে জওয়ানরা একটি সন্দেহজনক বাইক আরোহীকে আসতে দেখে। বাইক আরোহীকে কাছে এলেই তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
জিজ্ঞাসাবাদের পাশাপাশি জওয়ানরা বাইক এবং আরোহীর শরীরে তল্লাশি করে। তল্লাশিকালে ওই ব্যক্তির কোমরে বাঁধা কাপড়ের বেল্টের ভিতর থেকে ১৭টি সোনার বার পাওয়া যায়। জওয়ানরা সোনা বাজেয়াপ্ত করে এবং বাইক চালককে গ্রেফতার করে। পাচারকারীর নাম আজর মন্ডল। সে উত্তর ২৪ পরগনার রাজকোলের বাসিন্দা। জেরায় সে জানায়, বাংলাদেশের মাটিলা গ্রামের বাসিন্দা আলম মন্ডলের কাছ থেকে এই জিনিসগুলি নিয়েছিল এবং ওই সোনার বার বনগাঁর একব্যক্তির কাছে হস্তান্তর করতে যাচ্ছিল।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন