editor
প্রকাশিত: 1:42 PM, November 6, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: প্রতারক চক্র সেজেছে হবিগঞ্জের লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি)। ওসির সেজে পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা দাবি করছে এই প্রতারক চক্র। এ চক্রের কাছ থেকে সবাইকে সতর্ক থাকার জন্য রবিবার লাখাই থানার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া।
থানার ফেসবুক স্ট্যাটাসে জানা যায়, একটি অসাধু চক্র ওসি লাখাই পরিচয় ব্যবহার করে ০১০০২- ২৫৮৪৭৫ নাম্বারসহ বিভিন্ন মোবাইল নাম্বার থেকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীগণকে ফোন দিয়ে টাকা চাচ্ছে।
প্রতারকচক্রের প্রতারণার বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো. নুনু মিয়া বলেন, বিষয়টি অবগত হওয়ার পর পরই প্রতারককে চিহ্নিত করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
এসময় তিনি এ ধরনের প্রতারকদের প্রতারনা থেকে সকলকে দূরে থাকার ও সচেতন হওয়ার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন