editor
প্রকাশিত: 9:24 PM, November 6, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া থানায় দায়িত্ব পালনরত অবস্থায় শফিকুল ইসলাম (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তিনি মারা যান। ওই পুলিশ সদস্য শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানার মাইজখাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সিদ্দিকীর ছেলে। পারিবারিক জীবনে তাঁর স্ত্রী ছাড়াও ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, সোমবার বিকেল ৪টায় পুলিশ কনস্টেবল শফিকুল থানায় প্রহরীর দায়িত্বে ছিলেন। ওই সময় আকস্মিকভাবে তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, পুলিশ সদস্য শফিকুলের আকস্মিক মৃত্যুতে কুলাউড়া থানা-পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’
কুলাউড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহনা আক্তার বলেন, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, শাসকষ্ট নিয়ে বিকেল ৪ টা ১০ মিনিটে অসুস্থ পুলিশ সদস্যকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এসময় তার শরীরে অক্সিজেন লেভেল কম ছিল। পরে বিকেল সাড়ে চারটায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর শফিকুল ইসলাম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি কুলাউড়া থানায় তিনি কনস্টেবল পদে যোগদান করেন।
এস এ
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে