editor
প্রকাশিত: 10:46 AM, November 7, 2023
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পঞ্চম মেয়র হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন নবনির্বাচিত আনোয়ারুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (৭ নভেম্বর) মেয়াদ শেষ হচ্ছে সিসিকের টানা দুই বারের মেয়র আরিফুল হক চৌধুরীর। এই দিন নতুন মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবেন আরিফুল হক।
চলতি বছরের ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো.নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।
দলীয় নির্দেশনা মেনে এ নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুইবারের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার দুপুর আড়াইটায় নগরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও সুধী সমাবেশ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
জানা যায়, ২০০২ সালে সিলেট পৌরসভা থেকে সিলেট সিটি করপোরেশনে উন্নীত হয় । ২০০৩ সালের মার্চ মাসে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত বদর উদ্দিন আহমেদ কামরান। ২০০৮ সালে কারাবন্দি থাকা অবস্থায় মেয়র নির্বাচনের প্রতিযোগিতা করার জন্য তিনি তার মনোনয়ন ফরম জমা দেন ও মেয়র হিসেবে দ্বিতীয় বার জয় লাভ করেন। পরবর্তীতে বদর উদ্দিন আহমদ কামরান ২০১৩ ও ২০১৮ সালের মেয়র নির্বাচনে আরিফুল হক চৌধুরীর কাছে পরাজিত হন। এই দুই মেয়র পৃথকভাবে টানা ২০ বছর সিসিকের দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২১ জুন সিসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো.আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে বিজয় লাভ করেন।ফলে তিনি সিসিকের পঞ্চম মেয়র হিসেবে দায়িত্ব নিচ্ছেন আজ।
এদিকে, সোমবার রাতে নতুন মেয়র আনোয়ারুজ্জামানের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটায় নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জমান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দিবেন। এরপর নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দকে নিয়ে বিকেল ৩টায় নগরভবন প্রাঙ্গনে সুধি সমাবেশে যোগ দিবেন তিনি।
এর আগে জোহরের নামাজের পর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন। এরপর বিশেষ মোনাজাত শেষে তারা আড়াইটায় নগরভবনে পৌঁছাবেন।
অপরদিকে, মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের প্রাক্কালে সিলেটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া চেয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আধ্যাত্মিক এই নগরীর সর্বস্থরের মানুষের ভালোবাসায় আমি ধন্য। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আজ আমি আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই। তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও সবার সহযোগীতাও চেয়েছেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়