editor
প্রকাশিত: 11:05 AM, November 7, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মাকে কুঠার দিয়ে হত্যা করে ঘরের মেঝেতে রেখে ২ দিন কাটিয়ে ছিল ছেলে। সোমবার (৬ নভেম্বর) বিদ্যুৎ কর্মী বাড়িতে বিল দিতে এলে এই লোমহর্ষক ঘটনাটি প্রকাশ্যে আসে। ঘটনাটি ভারতের আসাম সীমান্ত ঘেঁষা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন রাধাপুরের। নিজের জন্মদাত্রী মাকে কুঠারঘাত করে রক্তাক্ত মৃতদেহ ঘরের মেঝেতে ফেলে রেখে নিজের বিছানায় সুখে নিদ্রায় আচ্ছন্ন ছিল ছেলে।
জানা যায়, সোমবার (৬ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় রাধাপুর গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের বাসিন্দা শান্তি নাথ (৬৫) এর বাড়িতে বিদ্যুৎ দপ্তরের এককর্মী বিদ্যুতের বিল করতে আসলে। তখন সে দেখতে পায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ এবং ঘরের বাইরে কিছু রক্ত পড়ে রয়েছে। তখন সে বিষয়টি স্থানীয়দের অবগত করে এবং স্থানীয়রা সঙ্গে সঙ্গে ধর্মনগর থানার পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর থানার পুলিশ ও ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাডাকি করলে ঘরের ভেতর থেকে বাড়ির মালিক তথা মৃত মহিলার ছেলে রাজু নাথ সাড়া দিয়ে সে প্রথমে দরজা খুলতে রাজি হয়নি। পরে পুলিশ এই যুবককে কৌশলে ফুসলিয়ে ঘরের দরজা খুললে দেখা যায় ঘরের মেঝেতে শান্তি নাথের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। এতে সঙ্গে সঙ্গেই পুলিশ মৃতার ছেলে রাজুকে আটক করে থানায় নিয়ে যায় এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালেল মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
মহকুমা পুলিশ আধিকারি দেবাশিস সাহা সাংবাদিকদের জানিয়েছেন, মৃতার ছেলে পুলিশি জিজ্ঞাসাবাদে তার অপকর্মের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, ২ দিন আগে একটি কুঠার দিয়ে তার মাকে হত্যা করেছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন