editor
প্রকাশিত: 5:08 PM, November 7, 2023

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট এর মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখছেন এসোসিয়েশনের সভাপতি জামিল চৌধুরী
সারাদেশের ভোক্তাগণ এবং অবৈধ সিন্ডিকেটের হাতে জিম্মি অবৈধ সিন্ডিকেট ভাঙ্গা এবং পৃথক ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট এর উদ্যোগে র্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বন্দরবাজার কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট শাখার সভাপতি জামিল চৌধুরী।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক এম শফিকুর রহমান, সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ সাংবাদিক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো. দুলাল হোসেন, সদস্য চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ডা. আব্দুর রকিব, সালাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম আমিন।
মানববন্ধনে বক্তারা বলেন, এক শ্রেণীর অবৈধ সিন্ডিকেটের হাতে জাতি আজ জিম্মি হয়ে পড়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এহেন অবস্থায় সরকারের উচিৎ এ সকল অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দেয়া। কিন্তু কোন এক অদৃশ্য কারণে ভোক্তাদের অধিকার খর্ব করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকারকে জোর পদক্ষেপ নিতে হবে। বক্তারা ভোক্তা-ক্রেতাদের কথা বিবেচনা করে পৃথক ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন