editor
প্রকাশিত: 7:07 PM, November 7, 2023
মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ, কাভার্ডভ্যান এর ৪ বারের সভাপতি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল আহমদ টিটু’র বিরুদ্ধে বিভিন্ন সময় হয়রানির প্রাতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা করেছে সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্থায় শ্রমিকরা টিটু’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এর পরিপ্রেক্ষিতে মাইজগাঁও-ফেঞ্চুগঞ্জ-পালবাড়ি ও পুরান বাজার প্রদক্ষিণ করে মাহমুদ উস সামাদ চৌধুরী চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করেন।
সভায় বক্তারা বলেন, ফেঞ্চুগঞ্জে একক কোন ঠিকাধারের ঠিকাধারী চলবে এবং তারা বলেন শ্রমিক নেতা টিটু’র বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক অভিযোগ যদি তুলে থাকে তাহলে আমরা ৫ হাজার শ্রমিক এর দাত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছি।
এ বিষয়ে রাসেল আহমেদ টিটু বলেন, আমাকে শ্রমিক আন্দোলন ও বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে অধিকার আদায় করি তা দেখে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের নিল নকশা আকছে। কিন্তু তারা জানেনা এদেশের শ্রমিক একবার রাস্তায় বের হলে দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়ে না।
তিনি আরও বলেন, আমি নিরীহ শ্রমিকদের নিয়ে কাজ করছি। তাদের জান-মাল রক্ষা করা আমার দায়িত্ব। আমি বুঝতে পারছি না কেন আমাকে নিয়ে শুধু ফেঞ্চুগঞ্জে বিভিন্ন নকশা সাজানো হয়। এর কারণ আমার জানা নেই।
তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের শ্রমিকদের অবরোধ না মেনে গাড়ি চালানোর নির্দেশনা দিয়েছি এবং শ্রমিকেরাও অবরোধ না মেনে গাড়ি চালাচ্ছে। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদেরকে শান্তিতে আমাদের কাজ করার অধিকার দিন।
উল্লেখ্য, সমাবেশে বক্তব্য দেওয়ার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাবলু শাহ ও যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল আহমেদ বলেন, আমাদের শ্রমিক যদি অন্যায় করে তাহলে আমরা নিজহাতে আইনের হাতে তুলে দেব। আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমরা ৫ হাজার শ্রমিক সেচ্ছায় কারাবরণ করতে চাই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন