editor

প্রকাশিত: 6:01 PM, November 8, 2023

বর্তমান সরকার দেশের গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন: এডভোকেট রনজিত সরকার

বর্তমান সরকার দেশের গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন: এডভোকেট রনজিত সরকার

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার বলেছেন, নির্বাচন প্রতিহত করতে অবরোধের নামে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য শুরু করে দিয়েছে বিএনপি-জামায়াত। কিন্তু দেশের মানুষের আস্থা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেবে। উৎসবমুখর পরিবেশে ভোট হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের গরিব-দুঃখী মানুষের কথা চিন্তা করেন। সে কারণে তাদের কল্যাণে দিনরাত পরিশ্রম করে চলেছেন। আজ দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয়েছে, গ্রাম-শহরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু ছিল মানুষের প্রাণের দাবি, শেখ হাসিনা সে দাবি পূরণ করেছেন। যার সুফল পাচ্ছে মানুষ। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। কয়েক দিন আগে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন।

তিনি বুধবার (৮ নভেম্বর) বিকেলে মধ্যনগর বাজারে মধ্যনগর উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ সরকার এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মুর্তজা, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামরদানী ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, বংশীকুন্টা দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাসেল আহমেদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী, চামরদানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাধিকা রঞ্জন তালুকদার, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সোহাগ, ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট এম এইচ ওয়াসীম, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সামায়ুন কবির, ছয়ফুল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট রুখন মিয়া, যুবলীগ নেতা ও মেম্বার প্রানগোপাল, আনিসুজ্জামান, নির্মল রায়, ফুয়াদ, মিন্টু, উজ্জ্বল, মোশাররফ, বিপ্লব চৌধুরী, চিত্ররঞ্জন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, মধ্যনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাঈম রেজা, জহির, ছাত্রনেতা কাকন, মানিক চামরদানী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মমিনুর রেজা জনি, শান্ত প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়