editor
প্রকাশিত: 6:11 PM, November 8, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। ২ কিশোরের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৯ টায় ভারতের মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার কাংচুপ গ্রামে ২ গোষ্ঠীর মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়েছে। বন্দুক যুদ্ধে ৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ২ জন পুলিশকর্মী এবং ৩ জন গ্রামীণ স্বেচ্ছাসেবক রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য ইম্ফল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে ২ কিশোর নিখোঁজ।
পুলিশ সূত্রে প্রকাশ, বাইকে চেপে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন ২ জন। সোমবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত তারা বাড়ি ফিরে না আসায় পুলিশে অভিযোগ দায়ের করে তাদের পরিবার। ২ কিশোর মণিপুরের রাজধানী ইম্ফলের লামসাং শহরের বাসিন্দা। ২ কিশোর নিখোঁজ হওয়া ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায়। নতুন করে হিংসা ছড়ানোর কারণে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নিখোঁজ কিশোরদের খুঁজে বের করার জন্য মণিপুর সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছে পরিবার। পুলিশ তল্লাশি শুরু করেছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন