editor
প্রকাশিত: 2:05 PM, January 8, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিয়মিত অভিযানে গিয়ে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যাবে এমন সন্দেহ থেকে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৮ জানুয়ারি) আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রামে বেলা ১০ টা থেকে ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয় এবং ঘটনাস্থলে বোমা ডিসপোজাল ইউনিট এবং এখানে সেনাবাহিনীর একটি রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক।
তিনি জানান, পুলিশ সকালে জগন্নাথপুর থানার পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামির খোঁজে ওই বাড়িতে যায়। এ সময় ওই বাড়ি থেকে এক যুবক দৌড়ে পালিয়ে যান। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি কক্ষে মোবাইল, ল্যাপটপ, রেডিও, স্পিকারসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এতে সন্দেহ হলে বাড়িটি ঘেরাও করা হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক জানান, এখানে পুলিশের পাশাপাশি আমাদের বোমা ডিসপোজাল ইউনিট কাজ করছে, সকালেই সেনাবাহিনীকে বিষয়টি জানালে তাদের একটি দলও এখানে এসে উপস্থিত হয়েছে।
এখানে জঙ্গিদের কোনো কার্যক্রম ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এভাবে বলা যাচ্ছে না, আমাদের অপারেশন এখনো চলছে দ্রুতই আমরা প্রেস রিলিজ পাঠানো হবে।
এস এ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক