editor
প্রকাশিত: 6:38 PM, November 8, 2023
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গতকাল ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, এনজিও সংস্থা সীমান্তিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির এর উপশহস্থ বাসভবনে নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের আজীবন কেন্দ্রীয় সদস্য কবি ও লেখক অধ্যাপক দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরী, কেন্দ্রীয় আজীবন সদস্য মীর মোশাররফ হোসেন, এম জাকির হোসেন মুকুল, সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শাহীন আহমদ প্রমুখ।
মতবিনিময়কালে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, মানব সম্পদ উন্নয়ন খ্যাত ব্যক্তি ড. আহমদ আল কবির মানব সেবার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখছেন। তাঁর সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অনেক বেকার লোকের কর্মসংস্থান হয়েছে। তিনি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে। নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর শনিবার ঢাকাস্থ ইঞ্জিনিয়ার ইন্সিটিটিউটের হলরুমে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে নেতৃবৃন্দ সিলেট নগরীর রায়নগরে সিলেট-১ আসনের সাবেক এমপি, অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত এর কবর জিয়ারত করেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন