editor
প্রকাশিত: 10:58 AM, November 9, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: এক যুবককে পিটিয়ে হত্যা করল ৫ জন যুবক। ঘটনাটি ঘটেছে আসামরাজ্যের কাছাড়জেলার লক্ষীপুর থানার অন্তগর্ত ছোট মামদা জিপি এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে ঘটনাস্থলে লক্ষীপুর থানার ওসি কমলেশ সিং। পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ৫ জন যুবককে গ্রেফতার করে। মৃত যুবক কাপ্তানপুর ১ম খন্ডের নন্দকুমার সিংহের ছেলে কৃষ্ণনন্দ সিংহ (৩২)।
পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (৭ নভেম্বর ) রাতে ফুলেরতল ব্রিজ রোডে একটি বারের সামনে কৃষ্ণনন্দ সিংহের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে শেষপর্যন্ত হাতাহাতি হয়। কৃষ্ণনন্দ সিংহ প্রাণ বাঁচাতে কাপ্তানপুরের বক্তার হোসেন বড়ভূইয়াকে সঙ্গে নিয়ে এএস ১১বি ৫৮৪০ নম্বরের ওয়াগানার গাড়ি চালিয়ে সরিয়ে যাওয়ার চেষ্টা করলে স্কুটি নিয়ে তার পেছনে ধাওয়া করে যুবকরা।
কাপ্তানপুরের বক্তার হোসেন বড়ভূইয়া জানান, কারটি নিয়ে কৃষ্ণনন্দ সিংহ যখন ছোট মামদা জিপি এলাকায় প্রবেশ করেন তখন যুবকরা ওভারটেক করে তার কারের সামনে গিয়ে স্কুটি দাঁড় করিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অস্ত্রের আঘাতে প্রাণ হারায় কৃষ্ণনন্দ সিংহ। এদিকে ঘটনাস্থল থেকে এএস ১১ বি ৫৮৪০ নম্বরের একটি ওয়াগানার গাড়ি এবং এএস১১ পি ৭৬১৯ নম্বরের একটি স্কুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এ হত্যাকান্ডে জড়িত ৫ জন অভিযুক্ত যুবককে গ্রেফতার করে লক্ষীপুর থানায় নিয়ে যায় পুলিশ। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন