editor
প্রকাশিত: 5:11 PM, November 9, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: অনন্তনাগে অনুপ্রবেশের ঘটনার পর থেকেই জঙ্গি তৎপরতা বেড়েছে জম্মু ও কাশ্মীরে। এবার উপত্যকার শোপিয়ানে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এক জঙ্গি নিহত।
কাশ্মীর পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই সন্ত্রাসবাদীর। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র। অন্যদিকে রামগড় সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে আহত হয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান। কাশ্মীর জোন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত জঙ্গি মাইসের আহমদ দার রেসিসট্যান্ট ফ্রন্ট বা টিআরএফের সদস্য। এদিন শোপিয়ানের কাথোথালান এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর মেলে। এরপরই সেনা ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী ওই এলাকা ঘিরে ফেলে বুধবার (৮ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর অবধি অভিযান চালায়। তখনই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক টিআরএফ জঙ্গির।
তার কাছ থেকে বেশকিছু অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর, অন্যদিকে সাম্বা জেলার রামগড় সেক্টরে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোরে সীমান্তবিধি লংঘন করে গোলাবর্ষণ করে পাক সেনা। তাতেই আহত হয়েছেন বিএসএফের এক জওয়ান। ভারতীয় সেনার দাবি, গত ২৪ ঘন্টায় এই ৩ বার সীমান্ত বিধি লংঘন করে পাক গোলাবর্ষণের ঘটনা ঘটল। এদিকে জইশ জঙ্গি উমর আমিনের অনন্তনাগের একটি দোকান বাজেয়াপ্ত করেছে কাশ্মীর পুলিশ। উমর বর্তমানে জেল হেফাজতে রয়েছে। গত মে মাসে দীপক কুমার নামের এক সাকার্স কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন