editor
প্রকাশিত: 5:21 PM, November 9, 2023
গ্রিন ক্লিন স্মার্ট সিলেট ছিলো তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে কাজ শুরু করেছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ক্ষমতা গ্রহনের পর দ্বিতীয় দিনেই তিনি শুরু করলেন পরিচ্ছন্নতা অভিযান।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নগরীর দরগা গেইট এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।
এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নবনির্বাচিত পরিষদের কাউন্সিলরদের সাথে নিয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা চালান।
তিনি স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও পথচারিদের নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে উদ্বুদ্ধ করেন এবং পরিচ্ছন্নতার গুরুত্ব সবার কাছে তুলে ধরেন। এরপর তারা সিলেট সিটি কর্পোরেশনের কর্মীদের নিয়ে দরগাগেইট এলাকার আবর্জনা পরিস্কার করেন।
তিনি গণমাধ্যম কর্মী ও সিলেট নগরবাসীর উদ্দেশ্যে বলেন, সিলেটবাসী এমনিতে যথেস্ট স্মার্ট। একটি স্বাস্থ্যকর বাসযোগ্য পর্যটন নগরীর জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কেও সবাই অবগত। তারা আমাদের সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, ক্ষমতা গ্রহনের দ্বিতীয় দিনেই আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষে সম্মানিত কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদদের নিয়ে কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা সবার সহযোগীতায় একটি গ্রিন ক্লিন ও পরিচ্ছন্ন মহানগরী গড়ে তুলতে সক্ষম হবো।
এসময় সিসিক’র নবনির্বাচিত পরিষদের কাউন্সিলর, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিকুল হাদি, একে এ লায়েক, জগদীশ চন্দ্র দাস, আব্দুর রকিব বাবলু,শান্তনু দত্ত শন্তু, আব্দুল মুহিত জাবেদ, এবিএম জিল্লুর রহমান, আব্দুর রকিব তুহিন, আব্দুল জলিল নজরুল, মাজহারুল ইসলাম শাকিল, রকিব খান, মো. রুহেল আহমদ, দেলোয়ার হোসেন, মোঃ জয়নাল আবেদীন, আলতাফ হোসেন সুমন, ফখরুল আলম, মতিউর রহমান, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সালমা সুলতানা,নার্গিস সুলতানা, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শামছুল হক, মোঃ আলী আকবর, মোঃ রুহুল আলম,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুর রহমান,পরিচ্ছন্ন কর্মকর্তা, হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন