editor

প্রকাশিত: 5:28 PM, November 9, 2023

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে সিলেটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন কাল 

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে সিলেটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন কাল 

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে সিলেটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আগামীকাল শুক্রবার (১০ নভেম্বর) বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন এর ১২ নম্বর ওয়ার্ডের শেখঘাটস্থ ২৫৫ শেখঘাট বাবৌযুপ’র কার্যালয়,সিলেট প্রাঙ্গণে সিলেট এর নতুন কার্যালয় উদ্বোধন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হবে। এটি তাঁদের ১৬তম বারের মতো ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশন’র ১২ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব মোঃ সিকন্দর আলী, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাবৌযুপ সিলেট অঞ্চল এর নেতৃবৃন্দ।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সংক্ষিপ্ত পরিচিতি: সমগ্র বাংলাদেশের (পূর্বতন পূর্ব পাকিস্তান) এ বসবাসকারী গৌতম বুদ্ধের সকল অনুসারী জনগোষ্ঠীকে, বিশেষ করে বৌদ্ধ যুবকদের এক সূতায় বাঁধার একটি মহান ঐক্য-প্রত্যাশী উদ্যোগের অংশ হিসেবে “পাকিস্তান বুড্ডিস্ট ইয়ুথ ফেডারেশন” ১৯৬৭ সনে জন্ম নেয়।

স্বাধীনতা পরবর্তীকালে (১৯৭১ পরবর্তী সময়ে) রাষ্ট্রীয় পরিচয় পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এর নাম পরিবর্তন করা হয়, এবং এই সংগঠনের নাম হয় “বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)”।

প্রতিষ্ঠাকালে এই সংগঠনের অধীনে অঞ্চল ছিল ২ টিঃ ঢাকা ও চট্টগ্রাম। বর্তমানে বাংলাদেশে ২২ টি অঞ্চল শাখা, ইতালিতে একটি অঞ্চল শাখা সহ ২৩ টি অঞ্চল শাখা মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তার মধ্যে সিলেট একটি।

অঞ্চলসমূহের সদস্যদের নিয়ে একটি জাতীয় কমিটির মাধ্যমে এই সংগঠনের কেন্দ্রীয় কর্মকান্ড বাস্তবায়িত হয়।

দেশের সকল বৌদ্ধ যুবকের সাথে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা-কেন্দ্রিক সার্বক্ষনিক সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি, প্রতিষ্ঠার অব্যবহিত পর থেকেই বাবৌযুপ নিখিল বিশ্বের বৌদ্ধদের সাথে সংযুক্ত হওয়ার উদ্দেশ্যে বহুমাত্রিক সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করে আসছে।

বাবৌযুপ এর সাথে সৌভ্রাতৃত্বের দীর্ঘ ও টেকসই সাংগঠনিক বন্ধন রয়েছে বিশ্ব বৌদ্ধদের প্রথম আন্তর্জাতিক সংগঠন ” World Fellowship of Buddhist(WFB)”/ “বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ” এর সাথে। উক্ত সংগঠনের যুব শাখা ” World Fellowship of Buddhist Youth (WFBY)”/ “বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ, যুব” এর বাংলাদেশস্থ আঞ্চলিক কেন্দ্র হলো বাবৌযুপ। বাংলাদেশে WFBY অনুমোদিত প্রথম বৌদ্ধ যুব সংগঠনও হলো বাবৌযুপ।

WFBY এর সাবেক প্রেসিডেন্ট ভদন্ত ড. পরনচাই পালোয়োধম্মো প্রতিষ্ঠিত অন্য একটি আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠন “World Alliance of Buddhists (WAB)” এরও আঞ্চলিক কেন্দ্র হলো বাবৌযুপ ।

বাবৌযুপ এর বিভিন্ন অঞ্চলের এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, জাপান, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়াসহ বিশ্বের বিভিন্ন বৌদ্ধ প্রতিরূপ দেশে আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ ধর্মীয় এবং আন্তধর্মীয় সন্মেলনে উপস্থিত হয়ে বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্বের মান বৃদ্ধিতে, এবং আন্তধর্মীয় সম্প্রতির শ্রীবৃদ্ধিতে গঠনমূলক প্রস্তাব/সুপারিশ করেন, যার অনেকগুলো আয়োজক দেশের সংশ্লিষ্ট সংগঠন এবং সরকার গ্রহণ করেছেন।

এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ানের মত দেশে বিভিন্ন সময়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে বাবৌযুপ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ সুপারিশ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন।

থাইল্যান্ড, তথা বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার “ওয়াট ফ্রা ধম্মকায়া’ এবং তৎ-সংলগ্ন ” ধম্মকায়া ফাউন্ডেশন” এর বাংলাদেশে পরিচালনা করা বিবিধ বুদ্ধ-চর্চা বিষয়ক কর্মসূচি বাস্তবায়নে সংগঠনিক সমন্বয়কারী হিসেবে কাজ করে বাবৌযুপ। সেইসাথে, ধম্মকায়ার সাথে বাবৌযুপ আন্তর্জাতিক প্রব্রজ্যা অনুষ্ঠানের মতো বিভিন্ন কর্মসূচির যৌথ আয়োজনের দায়িত্ব পালন করে।

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম গণপরিষদের অধিবেশনে কোরান, বাইবেল ও গীতাপাঠ হলো, হলো না ত্রিপিটক পাঠ। এর পক্ষে যুক্তি হলো বৌদ্ধরা যেহেতু হিন্দুদের অংশ, সেহেতু গীতা পাঠ করা হলে, আর ত্রিপিটক পাঠ নিষ্প্রয়োজন হয়ে যায়। এই মতের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের রাজপথে প্রতিবাদ মুখর হয়েছিল সেদিনের বাবৌযুপ এর যুবকরা। ববৌযুপ এর মাধ্যমে পরবর্তীতে নতুন দেশের নতুন সরকার বৌদ্ধ ধর্ম যে হিন্দু ধর্ম হতে অাচরণ ও চর্চায় সম্পূর্ণ পৃথক তা উপলব্ধি করেন, এবং সকল রাষ্ট্রীয় কাজে বৌদ্ধদের স্বাতন্ত্র্য অস্তিত্ব মেনে নেন। এর পর বাবৌযুপ এর বিগত শতকের ‘৭০ দশকের তুখোড় নেতৃবৃন্দ জাতীর জনক বঙ্গবন্ধুর সাথে সৌজন্য সাক্ষাত করেন, এবং বঙ্গবন্ধু এই বৌদ্ধ যুব-সংঘকে সংগঠনের দাপ্তরিক প্যাডে অটোগ্রাফ প্রদান করেন।

এই ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশের বৌদ্ধ ছাত্র-ছাত্রীরা প্রতিটি একাডেমিক শ্রেণিতে বৌদ্ধ ধর্ম পাঠ করার সুযোগ পাচ্ছে। বাবৌযুপ এর পক্ষ হতে উত্থাপন করা একটি জোর দাবীর রাষ্ট্রীয় বাস্তবায়ন হলো বাংলাদেশের বৌদ্ধ বসবাসকারী এলাকায় শিক্ষা কর্মসূচি পরিচালনাকারী সরকারি/বেসরকারি সকল স্কুলে বৌদ্ধ ধর্মীয় শিক্ষক নিয়োগ।

চট্টগ্রাম শহরে বসবাসকারী বৌদ্ধরা পূর্বে ভুলোয়ার দীঘির পাড়স্থ সনাতনধর্ম অনুসারীদের শ্মশানে মৃতদেহ দাহ করতেন। “বাবৌযুপ, চট্টগ্রাম” এর নিরন্তর প্রশাসনিক যোগাযোগ, আবেদন-নিবেদনের ফলশ্রুতিতে চট্টগ্রাম শহরের হালিশহরে বৌদ্ধ শশ্মানের জন্য সরকার থেকে এক খন্ড ভূমি বাবৌযুপ এর অনুকূলে বরাদ্দ দেয়া হয়। পরবর্তীতে ভূমি-জটিলতার কারণে এই ভূমিতে উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব না হলেও, এর জের ধরে উত্থাপিত দাবীর ফল হিসেবে “চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)” চান্দগাঁও এ বৌদ্ধদের জন্য অত্যাধুনিক দাহ-সুযোগ সমন্বিত একটি শশ্মান নির্মান করে, এবং তা বর্তমানে চসিক তার নিজস্ব কর্মচারী দিয়ে পরিচালনা করছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন