editor
প্রকাশিত: 11:11 AM, November 12, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত ডাল লেকে হাউসবোটে শনিবার (১১ নভেম্বর) অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে বাংলাদেশের ৩ পর্যটকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। আগুন লাগার কারণও এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে একটি বিশাল অগ্নিকান্ডে হ্রদের বেশ কয়েকটি হাউসবোট ছাই হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর মৃতদেহগুলি পাওয়া যায়। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে ওই ৩ বাংলাদেশি পর্যটক ছিলেন। আগুনে অন্তত ৫টি হাউসবোট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকান্ডে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে পর্যটক মহলে, উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় পর্যটন দফতরে ও।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন