editor
প্রকাশিত: 11:48 AM, November 12, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: সাধারণ নির্বাচন ও উন্নয়ন একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এতে ভারত কোনও হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এমন বার্তাই ওয়াশিংটনকে দিয়েছে দিল্লি।
সবমিলিয়ে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নির্বাচনের ক্ষেত্রে বর্তমান মার্কিন নীতি এই অঞ্চলে চীনের আধিপত্য বাড়বে বলে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। আমেরিকা ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে দিল্লির পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়।
শুক্রবার (১০ নভেম্বর) দিল্লিতে আমেরিকা ও ভারতের মধ্যে পঞ্চম প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রী পর্যায়ের “টু প্লাস টু” বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী ড, এস জয়শংকর।
বৈঠকে দুইদেশ নিজ নিজ অগ্রাধিকার ও ভূরাজনৈতিক কৌশল এবং সহযোগিতা নিয়ে আলোচনা করে। বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বিনয় কোয়েত্রা ও প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে সংবাদ সম্মেলন করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান কোয়েত্রা।
ভারতের বিদেশ সচিব বলেন, ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে ভারত। সেই সঙ্গে স্থিতিশীল, শান্তিপূর্ন ও প্রগতিশীল দেশে হিসেবে গড়ে উঠতে বাংলাদেশের জনগণের যা আকাঙ্ক্ষা ও পরিকল্পনা রয়েছে তাতে ভারত সহযোগিতা করে যাবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন