editor
প্রকাশিত: 12:07 PM, November 12, 2023
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন টুকেরবাজার তেমুখীর সাহেবেরগাঁওস্থ হযরত মাওলানা কুদরত উল্লাহ রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ এর ২৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ১৩ নভেম্বর সোমবার সাহেবেরগাঁও জামে মসজিদ মাঠে বিকাল ২টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এবং বাদ ফজর শেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করেন মুফতি ইউনুস আহমদ আমিনী- লক্ষীপুর, নোয়াখালী, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মুফতি আলী হাসান উসামা- ঢাকা, মাওলানা আনজার শাহ তানিম- সাহেবজাদায়ে আল্লামা আনোয়ার শাহ কিশোরগঞ্জী রহ., মাওলানা নুরুল হক নবীগঞ্জী, মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী-ঢাকা, মাওলানা আব্দুল মুমিন-ছাতকী প্রমুখ। এছাড়াও স্থানীয় উলামা-মাশায়েখগণ বয়ান পেশ করবেন।
সম্মেলনে গণেশপুর মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল হান্নান গণেশপুরী, ফতেহপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দোহা, সাবেক শিক্ষক মাওলানা নুরুদ্দিন, অত্র জামেয়া সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করবেন।
ইসলামী সম্মেলনকে সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামেয়া পরিচালনা কমিটির পক্ষে জামেয়ার মুহতামিম (ভারপ্রাপ্ত) হাফিজ আশিকুর রহমান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন