editor
প্রকাশিত: 9:26 PM, November 12, 2023
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন বলেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা দেশ গড়ার হাতিয়ার। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ স্বনির্ভর দেশ গঠনে বদ্ধপরিকর। স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের হাতকে শক্তিশালী করতে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা ঐক্যবদ্ধ।
তিনি রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর তালতলা পূর্তভবনস্থ আইডিইবি কার্যালয়ে “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদুর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় মূখ্য আলোচকের বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি প্রকৌশলী জালাল আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রফিক উদ্দিন আহমদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী হাছানুজ্জামান চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. জসিম উদ্দিন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মো. জাবেদ আহমদ, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. কফিল উদ্দিন আকন্দ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী হাছানুজ্জামান চৌধুরী। গীতা পাঠ করেন প্রকৌশলী বকুল চন্দ্র চক্রবর্তী।
আলোচনা সভায় বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও আইডিইবির অন্যান্য সদস্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন