editor
প্রকাশিত: 11:06 AM, November 13, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জে সুজন-সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
“রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সমঝোতা, সম্প্রীতি চাই, সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই” এ প্রতিপাদ্য সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের সুরবিতান হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি এ.এস.এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলাল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মো. আব্দুর রকিব, সহ সভাপতি মীর গোলাম রাব্বানী, হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি জুনাব আলী তালুকদার শামীম, লাখাই উপজেলা কমিটির সভাপতি মো. বাহার উদ্দিন, বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি দেওয়ান সোয়েব রাজা।
পবিত্র কোরআান থেকে তেলওয়াত ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ আব্দুল কাদির কাজল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সিনিয়র সহ সভাপতি এম এ ওয়াহেদ, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বানিয়াচং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, এম.এ.হান্নান,সৈয়দ মনিরুল ইসলাম, হাফিজুর রহমান।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন