editor
প্রকাশিত: 6:06 PM, November 13, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান চিশতী মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাত ৩ টার দিকে উপজেলা মুড়িয়াউক গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সোমবার দুপুর ২ টায় মুড়িয়াউক মাদ্রাসা মাঠে জানাজায় রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানার উপস্থিতিতে লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় উপজেলার উপজেলার ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোর্শেদ কামাল, লাখাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, বীর মুক্তিযোদ্ধা গন, লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, সহ-সভাপতি এম.এ ওয়াহেদ, আশীষ দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, উপজেলা অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মহসিন সাদেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে মুড়িয়াউক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান চিশতী মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা ও চার পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন