editor
প্রকাশিত: 9:11 PM, November 13, 2023
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোারেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (১৩ নভেম্বর) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর ছোট বোন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
মেয়র হিসাবে সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সাথে এটা আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রথম সাক্ষাৎ। তিনি প্রধানমন্ত্রী ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
সাক্ষাতকালে সিসিক দায়িত্বগ্রহণের তৃতীয় দিনেই একেনেক সভায় সিলেট নগরবাসীর সার্বিক উন্নয়নে ১ হাজার ৪শ’ ৫৯ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন দেয়ায় সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের পক্ষ থেকে সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নৌকার প্রার্থী হিসাবে তাকে মনোনয়ন দেয়ায় আবারও তিনি শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে আন্তরিক বলে আবারও উল্লেখ করেন। তিনি সিসিক মেয়রকে নিবিড়ভাবে জনগনের জন্য কাজ করার পরামর্শও দিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতিক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। গত ৭ নভেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর গত ৯ নভেম্বর রাজধানীর শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একেনেক সভায় সিলেট সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ১৪৫৯ কেটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়