editor

প্রকাশিত: 8:17 PM, November 14, 2023

“শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা”

“শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা”

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের এযাবৎ কালের উন্নয়ন এবং দেশ ও দেশের মানুষের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের প্রতিজন ভোটারের কাছে সরজমিনে গিয়ে তুলে ধরার দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের প্রতিটি ওয়ার্ডে “ভোট প্রার্থনা কর্মী” ও “প্রশিক্ষক” মনোনয়নের লক্ষ্যে মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে “রোড টু স্মার্ট বাংলাদেশ অফলাইন ক্যাম্পেইন” কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী কর্তৃক উদ্বোধন হওয়া কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিনের সঞ্চালনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মশালার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন। তাকে সহায়তা করেন “রোড টু স্মার্ট বাংলাদেশ অফলাইন ক্যাম্পেইন” কর্মসূচির সিলেট জোনের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়ক হাফিজ আল আসাদ।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু হওয়া কর্মশালায় সিলেট জেলার ১৩টি সাংগঠনিক উপজেলার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, উপ-দপ্তর সম্পাদক এবং সহ প্রচার সম্পাদকবৃন্দ (প্রতি উপজেলা থেকে বর্ণিত পদধারী ৭ জন) অংশগ্রহণ করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের মর্যাদায় নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত বিভিন্ন মেগা প্রকল্পের সফল বাস্তবায়ন শেষে একের পর এক সেগুলো চালু হচ্ছে। চালু হওয়া মেগা প্রকল্প গুলো ইতিমধ্যে বাংলাদেশ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। আর একই সময়ে পলাতক আসামি তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা আগুনে পুড়িয়ে মানুষ মারছে। তারা বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সেই স্বপ্ন পূরণ হতে দিবে না।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের প্রতিজন ভোটারের কাছে সরজমিনে গিয়ে “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের এযাবৎ কালের উন্নয়ন এবং দেশ ও দেশের মানুষের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা” সমূহ তুলে ধরার মাধ্যমে জনগণের রায় আওয়ামী লীগের পক্ষে এনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে। “শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা” এটা দেশের জনগণকে আওয়ামী লীগের সুসংগঠিত কর্মীবাহিনী বুঝাতে সক্ষম হবে ইনশাআল্লাহ!

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মতিউর রহমান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, কোম্পানীগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, বালাগঞ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিরন মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আখলাকুর রহমান চৌধুরী সেলিম।

কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম মিয়া, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল সিরাজুল ইসলাম এবং ১৩ টি উপজেলার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, উপ-দপ্তর সম্পাদক এবং সহ-প্রচার সম্পাদকবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন