editor

প্রকাশিত: 9:00 PM, November 14, 2023

সিলেট গ্যাস ফিল্ডস এর চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট গ্যাস ফিল্ডস এর চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সিলেট গ্যাস ফিল্ডস লি:’র এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

সিলেট গ্যাস ফিল্ডস লি:’র প্রধান কার্যালয় জৈন্তাপুর উপজেলায় অবস্থিত (পানিছড়া হরিপুর)-এ কোম্পানীর মিলনায়তন হলে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সিলেট গ্যাস ফিল্ডস লি:’র ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান, পরিচালক মো: গোলাম মোস্তফা, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ সহ সিলেট গ্যাস ফিল্ডস লি: কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

প্রধামন্ত্রী শেখ হাসিনা যে ৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তার মধ্যে সিলেট ৯ নং কৃপ (মুল্যায়ন-উন্নয়ন) খনন, সিলেট-৮ বিয়ানীবাজার ১ ও কৈলাশটিলা ৭ নং ওয়ার্কওভার কৃপ এবং সিলেট ১০ নং (অনুসন্ধান কৃপ) খনন ইত্যাদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন আর কেউ বাংলাদেশকে দেখে দরিদ্র বা হাত পেতে চলার দেশ বলতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধে বিজয়ের পর যে মর্যাদা বাংলাদেশ পেয়েছিল, সেটি আমরা আবারও ফিরিয়ে আনতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। সেটা বাস্তবায়ন করতে হবে। তা করতে হলে সরকারের ধারাবাহিকতা দরকার। দীর্ঘ সময় সরকারে থাকার সুযোগ পেয়েছে বলেই আওয়ামী লীগ সরকার এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে ।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান,কোম্পানীর চলমান উন্নয়ন প্রকল্পের পরিচালক বৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীর ব্যবস্থাপনা মো: মিজানুর রহমান। বক্তব্য রাখেন কোম্পানীর পরিচালক মো: গোলাম মোস্তফা, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা কৃৃষি অফিসার রায়হান পারভেজ রনি।

ব্যবস্থাপক (সাধারণ প্রশাসন) হেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার সম্পাদক ফারুক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ডস লি:-এর কর্মচারী লীগ (সিবিএ)’ র সভাপতি মো: হারুন, সাধারণ সম্পাদক মো: আব্দুস সোবহান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ কোম্পানীর কর্মকর্তাগণ।

দুপুর ১টায় অতিথি বৃন্দ গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডস লি: ‘র ১০ নং (অনুসন্ধান কৃপ) খনন সহ অন্যান্য প্রকল্পের স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী নাম ফলক প্রতিস্থাপন করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে।

এসময় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান সিলেট গ্যাস ফিল্ডস লি: বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি কোম্পানীর চলমান উন্নয়ন কাজ সহ সার্বিক বিষয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, সাংবাদিক সহ সবার সহযোগিতা কামনা করেন ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন