editor

প্রকাশিত: 9:47 PM, November 14, 2023

গাজায় নেই দাফনের জায়গা, কুকুরে খাচ্ছে লাশ

গাজায় নেই দাফনের জায়গা, কুকুরে খাচ্ছে লাশ

দিন দিন ভয়ংকর হয়ে উঠছে ইসরাইলের আগ্রাসন। শোচনীয় পরিস্থিতিতে ভুগছে পুরো গাজা। চারদিকে শুধু ধ্বংসস্তুপ। ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। দাফনের জায়গা নেই। কুকুরের খাবার হয়ে উঠেছে লাশগুলো।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মুনির আল-বুর্শ সোমবার সকালে আলজাজিরাকে বলেছেন, রাস্তার কুকুররা আল-শিফা হাসপাতালের উঠোনে বেসামরিক লোকদের মৃতদেহ খাচ্ছে। কারণ বোমা হামলার মধ্যে মৃতদের কবর দেওয়া সম্ভব হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, জায়গা অথবা সুযোগের অভাবে মৃতদের দাফন করতে না পারায়, সেগুলোতে পচন ধরছে।

ডব্লিউএইচও বলেছে, বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানির সংকটে পড়া হাসপাতালটি ‘প্রায় একটি কবরস্থান’ হয়ে উঠেছে। হুমকির মুখে রয়েছে শিশুরাও।

হাসপাতালটির প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডাক্তার আহমেদ মুখাল্লাতি বলেছেন, সুবিধার অভাবে বেশ কিছু শিশু ইতোমধ্যেই মারা গেছে। জ্বালানি ফুরিয়ে যাওয়ার ফলে শিশুদের মৃত্যু ঝুঁকি আরও বাড়ছে।

মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে ভারাক্রান্ত স্বরে আরও বলেছেন, ‘এই পরিস্থিতির মানে হলো, আমরা তাদের একের পর এক মারা যাওয়ার জন্য অপেক্ষা করছি।’

মৃতদেহ থেকে অচিরেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করেছেন মুখাল্লাতি। বলেছেন, লাশগুলো সব ধরনের ব্যাকটেরিয়া এবং অন্যান্য রোগের বড় উৎস হবে। হাসপাতালের ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর প্রতিনিধিত্বকারী একজন সার্জন একই উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, ‘পরিস্থিতি খুবই খারাপ। হাসপাতালটিতে ৬০০ জন রোগী এবং ৩৭ জন শিশু রয়েছে। কিন্তু বিদ্যুৎ, পানি ও খাবার কিছুই নেই। কয়েক ঘণ্টার মধ্যে ভেন্টিলেটর না থাকলে মানুষ মারা যাবে।’

ইসরাইলি বাহিনী হাসপাতালটির আশপাশে বোমাবর্ষণ তীব্র করেছে। এমনকি রোগীদের হাসপাতালে আনার চেষ্টাকারী অ্যাম্বুলেন্সগুলোতে অবিরামভাবে আক্রমণ করছে। হাসপাতালের সামনে অনেক মৃতদেহের পাশাপাশি আহত মানুষ পড়ে রয়েছে। কিন্তু হাসপাতালের ভেতরে আনা সম্ভব হচ্ছে না। স্থল সেনারা শুক্রবার এটি ঘেরাও করার পর থেকে অবরোধ অব্যাহত রেখেছে। হাসপাতালের গেটের কয়েক মিটারের মধ্যে ইসরাইলি ট্যাংক ও সাঁজোয়া যান অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার পর্যন্ত গত তিন দিনে, ইসরাইলি স্নাইপারদের হামলার ভয়ে কেউ হাসপাতালে ঢুকতে বা বাইরে যেতে পারেনি। এদিকে হাসপাতালটির নিচে হামাসের একটি ভূগর্ভস্থ টানেল রয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইসরাইলি সেনারা বলেছে, মাটির নিচে থেকে হামাস কমান্ড ও কন্ট্রোল সেন্টার পরিচালনা করছে। কিন্তু হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।

ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার জানিয়েছেন, ‘হাসপাতালের আশপাশে মৃতদেহ আছে। সেগুলো নজরদারি করা যাচ্ছে না। কবর দেওয়া যাচ্ছে না। এমনকি কোনো মর্গেও নেওয়া যাচ্ছে না।’

মুখাল্লাতি হত্যাকাণ্ড বন্ধ করার এবং রোগীদের সেখান থেকে সরিয়ে নেওয়ার অনুমতির জন্য নিরাপদ ও গ্যারান্টিযুক্ত করিডোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়