editor
প্রকাশিত: 3:32 PM, November 16, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে অবরোধে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সতর্ক অবস্থানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে কুলাউড়া রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ উপজেলার প্রতিটি বাজারে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীকে টহল দিতে দেখা গেছে। এ ছাড়া শহরে ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করা যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর এ টহলে নেতৃত্বে আছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুর রহমান খোন্দকার। এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে ষ্টেশন মাস্টার রুমান আহমদ, রেল থানার ওসি মিহির রঞ্জন দে, র্যাব ৯ পরিদর্শক অসিত মন্ডল, কুলাউড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক বিকাশ দে আর এন বি ইনচার্জ জানে আলম। র্যাব ৯ এর একটি দল এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আমরা সব সময় মাঠে আছি। এ ছাড়া উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস ছাড়া স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে