editor
প্রকাশিত: 3:36 PM, November 16, 2023
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান।
এসময় মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী হাসপাতালের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করেন ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। এবং পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধি করতে সিসিকের পক্ষ থেকে লোকবল বাড়িয়ে দেয়ার ঘোষণা দেন।
এছাড়াও হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তিনি সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্ত্তী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সৌমিত্র চক্ৰবৰ্ত্তী,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ আবুল কালাম আজাদ, পরিছন্ন কর্মকর্তা মোঃ হানিফুর রহমান, হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাঃ জলিল কায়সার খোকন, ছাত্রলীগ ওমেক শাখার সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, পিএ টু পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, মোঃ আব্দুল জব্বার, রওশন হাবীব, জীবন রায় দীপ, সোহেল রানা প্রমুখ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন